করোনা ঠেকাতে যশোর জেলা লকডাউন ঘোষণা

২৬ এপ্রিল ২০২০, ০৮:১৬ PM

© ফাইল ফটো

যশোর জেলাকে করোনার সংক্রমণ মোকাবিলায় আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। সকাল ছয়টা  এ লকডাউন কার্যকর হবে বলে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শফিউল আরিফ জানিয়েছেন।

শফিউল আরিফ বলেন, যশোর জেলায় করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। সামাজিক দূরত্ব মানছে না মানুষ। এটি কার্যকর করতে যশোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, যশোরের প্রবেশদ্বারে তল্লাশিচৌকি বসানো হয়েছে। এ জেলায় যারা প্রবেশ করবেন এবং বের হবেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। একইসঙ্গে মোড়ে মোড়ে তল্লাশিচৌকি বসানো হবে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে যাতে বের না হয়, সে জন্য বাধ্য করা হবে।

আজ রোববার দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। আরও উপস্থিত ছিলেন যশোরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল নিয়ামুল হালিম খান, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন শেখ আবু শাহীন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায় প্রমুখ।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে যশোরে ২৯ জনের করোনা শনাক্ত হলো। 

জেলা প্রশাসক জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ওষুধের দোকান, কাঁচাবাজার, নিত্যপণ্যের দোকান, সার, বীজ, কীটনাশকের দোকান, তেল পাম্প লকডাউনের আওতামুক্ত থাকবে।

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে …
  • ২৫ জুন ২০২৬
পরপর শক্তিশালী দুই ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১০ হাজারের বেশি প্…
  • ২৫ জুন ২০২৬
আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কা…
  • ২৫ জুন ২০২৬
নকআউট পর্ব নিশ্চিত করেছে ১৩ দল, কবে কার সঙ্গে কাদের খেলা
  • ২৫ জুন ২০২৬
শিক্ষকদের প্রথম এমপিওভুক্তির তারিখ কোনটি হবে, জানাল মাউশি
  • ২৫ জুন ২০২৬
বিএনপি ও সিপিসির মধ্যে প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ২৫ জুন ২০২৬