করোনা রোগীর সেবায় শাহরুখ খান স্টাইলে ন্যান্সি!

২২ এপ্রিল ২০২০, ০৬:২৬ PM
শাহরুখ খান ও কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি

শাহরুখ খান ও কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার প্রয়োজনে নিজের নেত্রকোনার ডুপ্লেক্স বাড়ি ব্যবহার করতে দেওয়ার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এর আগে বলিউড অভিনেতা শাহরুখ খান নিজের বাড়ি ও ব্যক্তিগত অফিসকে জনসাধারণের জন্য কোয়রান্টিন সেন্টার হিসেবে দিয়ে দেন। যার মাধ্যমে স্যোশাল মিডিয়ায় বেশ সুনামও কুড়ান তিনি। ন্যান্সির ব্যাপারটাও ঠিক সেই স্টাইলে হচ্ছে।

এদিকে রোগীদের বাড়ি দেওয়ার এ সিদ্ধান্ত স্যোশাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন শিল্পী ন্যান্সি।গণমাধ্যমকে তিনি বলেন, ‘নেত্রকোনায় আমার একটি ডুপ্লেক্স বাড়ি আছে। সেটা করোনা রোগী কিংবা চিকিৎসা যোদ্ধাদের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বর্তমানে দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে তাই বাড়িটি জনস্বার্থে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে করে যদি কারও উপকারে আসে, তাহলে সেটিই হবে আমার জন্য একটি বড় পাওয়া।'

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে ইতিমধ্যে নেত্রকোনার জেলা প্রশাসক মঈনুল ইসলামের সঙ্গে কথা হয়েছে। তিনি কীভাবে বাড়িটি কাজে লাগাবেন সেটা নিয়ে ভাবছেন। বাড়িটি করোনা যোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য কাজে লাগানো যেতে পারে। প্রশাসন চাইলে আইসোলেশনের জন্যও কাজে লাগাতে পারেন বাড়িটি। অন্য শিল্পীদের যাদের একাধিক বাড়ী আছে তারাও এভাবে এগিয়ে আসতে পারেন।’

কণ্ঠশিল্পী ন্যান্সি আরও বলেন, ‘আমরা একটি যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এই যুদ্ধ কতদিন চলবে তা কেউ বলতে পারব না। দেশের মানুষ আজ অসহায়। খাদ্যের জন্য হাহাকার, সুচিকিৎসার অভাব। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা যারা স্বাবলম্বী আছি তাদের সবারই এগিয়ে আসা উচিত। আমার নিজের অনুশোচনার জায়গা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। শুধু বাড়ি না, আমার গাড়িটা পর্যন্ত দিয়েছি এই মানবতার সেবায়। এই দুঃসময়ে যদি আমরা মানবিক না হই, তাহলে তো আমরা মনুষ্যত্বহীন মানুষে গণ্য হবো। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন বাড়িটি করোনা যোদ্ধারা ব্যবহার করতে পারবেন বলে জানান ন্যান্সি।’

নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, কণ্ঠশিল্পী ন্যান্সী তার বাড়িটি ব্যবহারের কথা জানিয়েছেন। প্রয়োজন হলে আমরা তা কাজে লাগাবো।

নকআউট পর্বে যেতে কোন দলের কী প্রয়োজন
  • ২৫ জুন ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ, শূন্য পদ কমল দুই হাজার
  • ২৫ জুন ২০২৬
হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড
  • ২৫ জুন ২০২৬
সকালের নাশতায় তিসি, স্বাস্থ্য উপকারিতা নিয়ে যা জানা জরুরি
  • ২৫ জুন ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বোর্ডের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
  • ২৫ জুন ২০২৬
জানুয়ারি থেকে বেসিকের শতভাগ বৃদ্ধি নিয়ে যা বলছে অর্থ মন্ত্র…
  • ২৫ জুন ২০২৬