হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড

২৫ জুন ২০২৬, ০১:২৫ PM
জেলা ও দায়রা জজ আদালত, নওগাঁ

জেলা ও দায়রা জজ আদালত, নওগাঁ © সংগৃহীত

প্রতিপক্ষকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নওগাঁর এক বাদীকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পুলিশের তদন্ত ও আদালতের জেরায় মামলা সাজানো ও মিথ্যা বলে স্বীকার করেন তিনি।

বুধবার (২৪ জুন) নওগাঁর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম ভুট্টো নওগাঁ সদর উপজেলার চকগোয়ালী গ্রামের মৃত আহাদ আলী সরদারের ছেলে।

জানা যায়, শরিফুল ইসলাম ভুট্টো একই গ্রামের চারজন বাসিন্দাকে বিবাদী করে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩৪২, ৩২৩, ৩৭৯ এবং ৫০৬(২)/৩৪ ধারায় একটি মামলা করেন। মামলাটির সত্যতা যাচাইয়ের জন্য আদালত জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন। ডিবি পুলিশ তদন্তে নেমে জানতে পারে, বিবাদীদের সঙ্গে বাদীর শত্রুতা রয়েছে। তাকে শুধু হয়রানি করার উদ্দেশ্যেই মনগড়া ও মিথ্যা মামলাটি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুযায়ী বাদীর জবানবন্দি নেন। এ সময় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরানের কাছে বাদীর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। বিচারক বিষয়টি গভীরভাবে যাচাই করতে বাদীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আদালতের জেরার মুখে একপর্যায়ে বাদী শরিফুল ইসলাম স্বীকার করেন তার করা মামলা ছিল সাজানো এবং মিথ্যা।

আদালতের এপিপি রফিকুল ইসলাম জানান, মিথ্যা মামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদালত তাৎক্ষণিক দণ্ডবিধির ২১১ ধারায় বাদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। শরিফুল ইসলাম নিজের অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আদালত বাদীকে সাত দিনের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে সাজা পরোয়ানার মাধ্যমে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬