বরিশালে দাফন শেষে কোয়ারেন্টিনে ইউনিয়ন ছাত্রলীগের ৪ সদস্য

২২ এপ্রিল ২০২০, ১১:৩৩ AM

© সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জের উত্তমপুর গ্রামে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মামুন হাওলাদারের (৩০) জানাজ ও দাফন সম্পন্ন করে কোয়ারেন্টিনে গেছেন ইউনিয়ন ছাত্রলীগের চার জন। সোমবার (২০ এপ্রিল) রাতে দাফন শেষে তাদের ব্যবহৃত পিপিই পুড়িয়ে দিয়ে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন।

দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান এমএ জব্বার বাবুল বলেন, নারায়ণগঞ্জে মামুনের করোনার উপসর্গ দেখা দিলে সেখানকার হাসপাতালে ভর্তি হয়। ১৯ এপ্রিল সকালে নমুনা সংগ্রহের পর ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় মামুন। ওই রাতেই নারায়ণগঞ্জের বাসায় তার মৃত্যু হয়। এরপর তার স্বজন ও এলাকাবাসী অ্যাম্বুলেন্সে করে লাশ বাকেরগঞ্জে পাঠিয়ে দেয়।

তিনি সোমবার রাতে বাকেরগঞ্জে মরদেহ পৌঁছানোর পর তার স্বজনরা জানাজা ও দাফনে অনীহা প্রকাশ করে। এরপর মামুনের জানাজা ও দাফনে এগিয়ে আসে ইউনিয়ন ছাত্রলীগ। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ হাওলাদারের নেতৃত্বে ৪ জন পিপিই পরে মামুনের গোসল থেকে শুরু করে জানাজা সম্পন্ন করে। জানাজায় ছাত্রলীগের ৪ সদস্যসহ মামুনের এক ভাই উপস্থিত ছিলেন। এরপর মামুনের পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করে ছাত্রলীগের ওই ৪ সদস্য।

তিনি আরও বলেন, এরপর ছাত্রলীগ নেতা রিয়াজের নেতৃত্বে ওই ৪ সদস্য তাদের পিপিই আগুনে পুড়ে ধ্বংস করে মাটিতে পুতে ফেলে। এরপর তারা ইউনিয়ন পরিষদের কক্ষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে চলে যায়। সেখানে ১৪ দিন তারা অবস্থান করবেন।

রিয়াজ হাওলাদার বলেন, করোনাভাইরাস শনাক্তের পরপরই আমরা উপজেলায় বলেছিলাম এ ধরনের রোগীর কেউ জানাজা ও দাফন না করলে আমরা করবো। এরপর থেকে আমরা তাদের জানাজা ও দাফনে প্রস্তুত ছিলাম। মামুনের মরদেহ আসার পর তার স্বজনদের গ্রহনে অনীহার খবর পেয়ে আমরা ওই মরদেহ গ্রহণ করি এবং জানাজা ও দাফনের সব ব্যবস্থা করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে চলে আসি। আমাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬