প্রাণী থেকে এসেছে করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২২ এপ্রিল ২০২০, ১২:০৯ AM

© লোগো

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাদুড় থেকে সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তারা জানায়, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে এটাই প্রমাণিত হয়েছে যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস ল্যাব থেকে নয়, বাদুড়ের মাধ্যমেই ছড়িয়েছে। এই ভাইরাস কোনো ল্যাবে বানানো নয়।

গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, উহানের ল্যাব থেকে করোনাভাইরাস ছড়ানো হয়েছে কিনা তার সরকার তা নিশ্চিত করার চেষ্টা করছে।

ডব্লিউএইচও এর মুখপাত্র ফ্যাদেলা চাইব বলেন, সব সম্ভাব্য পরীক্ষা শেষে এটাই প্রমাণিত হয়েছে এই ভাইরাস বাদুড় থেকেই সংক্রমিত হয়েছে।

তিনি আরও বলেন, ভাইরাসটি কীভাবে এক প্রজাতি থেকে আরেক প্রজাতি বিস্তার লাভ করল সেটা এখনো স্পষ্ট নয়। তবে অবশ্যই এদের মাঝে অন্য কোন প্রাণী মাধ্যম হিসেবে কাজ করেছে।

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভেনেজুয়েলাকে সহায়তা দিতে প্র…
  • ২৫ জুন ২০২৬
প্রাইভেট ইউনিভার্সিটি ট্যাক্সের বাইরে রাখার প্রস্তাব সংসদে
  • ২৫ জুন ২০২৬
সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬