করোনার ঝুঁকি সবচেয়ে বেশি বন্দি শিশুদের: ইউনিসেফ

১৪ এপ্রিল ২০২০, ০১:৩২ PM

© ফাইল ফটো

মহামারি করোনা মোকাবেলায় বিশ্বের সকল বন্দি শিশুকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ইউনিসেফের নির্বাহি পরিচালক হেনরিটা ফোর। কারাগারে বন্দি আছে যেসব শিশু বা অভিবাসন প্রক্রিয়ায় যারা আটকা আছে কিংবা অন্যান্য প্রশাসনিক কারণে বন্দি আছে এমন শিশুদের মুক্তি দেওয়ার প্রতি নির্দেশনা জারি করা হয়েছে।

এসময় হেনরিটা ফোর বলেন, শিশুদের অনেকেই একজায়গায় অনেকে একসাথে আছে যা করোনার ছড়ানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। আবার এসব শিশুদের মধ্যে বেশিরভাগই অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে বলে জানান তিনি।

ইউনিসেফ জানায়, আটককৃত শিশুরা অবহেলা নির্যাতনের স্বীকার। করোনা ছড়ানোর ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। আর এসব শিশু থেকেই করোনা মারাত্বক ভাবে ছড়াতে পারে। শারিরীক ও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদেরকে মুক্তি হবে। ইউনিসেফের নির্বাহী পরিচালক আরো জানান, আমরা সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষকে আহ্বান জানাই যে সমস্ত শিশু নিরাপদে তাদের পরিবার বা আশ্রয়দাতার কাছে ফিরে আসতে পারে তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক।

 

ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরগঞ্জে যুবকের মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
‘দেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবিতে …
  • ২৫ জুন ২০২৬
দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পা…
  • ২৫ জুন ২০২৬