টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

২৫ জুন ২০২৬, ১০:৪৫ PM
নিহত জাকির হোসেন

নিহত জাকির হোসেন © ফাইল ছবি

মুরগির খামারের টিনের চালা থেকে পড়ে ময়মনসিংহের ভালুকায় জাকির হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার পুরুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার পুরুরা গ্রামের আবু সাঈদের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভরাডোবা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের জাকির হোসেন মুরগির খামারের টিনের চালে উঠে ফ্যান মেরামত করছিলেন। এ সময় অসাবধানতা বশত পা পিছলে তিনি নিচে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেলে কান দিয়ে রক্ত বের হতে থাকে।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ক্রমেই তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৮টায় জাকির হোসেন মারা যান।

নিহত জাকিরের মামা আসফাক আল মামুন জানান, মুরগির খামারে ফ্যান মেরামতের জন্য টিনের চালে উঠেছিলেন। পরে নীচে পড়ে গিয়ে তার কান দিয়ে রক্ত বের হতে থাকে। প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬