‘দেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবিতে জবি ছাত্রফ্রন্টের পলিসি বিতর্ক

২৫ জুন ২০২৬, ১০:৩৩ PM
জবি ছাত্রফ্রন্টের পলিসি বিতর্ক

জবি ছাত্রফ্রন্টের পলিসি বিতর্ক © টিডিসি ফটো

দেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পলিসি ডিবেটের আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনটির উদ্যোগে ‘এই সংসদ মনে করে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময়কালেই বাংলাদেশে নবনির্বাচিত সরকারের উচিত মার্কিন বাণিজ্য চুক্তি সম্পূর্ণ বাতিল করা’ শীর্ষক এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জবি শাখার সভাপতি ইভান তাহসীব। মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও গবেষক মাহা মীর্জা। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মাহতাব উদ্দিন আহমেদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।

বিতর্কে সরকারি দলের পক্ষে অংশ নেন ওমর ফাহমিদ খান, আমরিন বিনতে ইসলাম এবং তাসমিয়া তাহমিদ আপন। অপরদিকে বিরোধী দলের পক্ষে অংশ নেন মার্জিয়া মিম, মাহমুদুল হাসান তুষার এবং আবু সুফিয়ান নাহিদ।

বিতর্ক শেষে বক্তব্যে মাহতাব উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে তা জুলাই সনদের চেতনার পরিপন্থী। এ বিষয়ে জাতীয় পর্যায়ে আলোচনা প্রয়োজন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, নির্বাচনের অল্প সময় আগে সম্পাদিত এ চুক্তি দেশের অর্থনীতি, কৃষি ও শিল্পখাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি চুক্তি পুনর্বিবেচনার দাবি জানান।

সমাপনী বক্তব্যে শিক্ষক ও গবেষক মাহা মীর্জা বলেন, বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে জনপরিসরে আরও আলোচনা ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে। দেশের শিল্প, কৃষি ও উৎপাদন খাতের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬