ঢাবি ছাত্রী মিমোর আত্মহত্যার ঘটনায় বিচার দাবি শাখা ছাত্রফ্রন্টের

২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ PM
ঢাবি ছাত্রী মিমোর আত্মহত্যার ঘটনায় বিচার দাবি শাখা ছাত্রফ্রন্টের

ঢাবি ছাত্রী মিমোর আত্মহত্যার ঘটনায় বিচার দাবি শাখা ছাত্রফ্রন্টের © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তসাপেক্ষ বিচার দাবি করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

আজ সোমবার (২৭ এপ্রিল) সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক আকাশ আলী এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। 

মিমোর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে তারা বলেন, ‎অবিলম্বে এই আত্মহত্যার ঘটনায় সংশ্লিষ্টদের বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করতে হবে। অতীতে এরকম ঘটনার তদন্ত ও বিচারের ক্ষেত্রে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা দেখা গিয়েছে। আমরা এই দীর্ঘসূত্রিতা এবং বিচারহীনতার সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না।
‎
‎নেতৃবৃন্দ আরও বলেন, এই আত্মহত্যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক পারস্পরিক সহযোগিতাপূর্ণ হওয়ার বদলে অনেক ক্ষেত্রেই কর্তৃত্বপরায়ণ সম্পর্কে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন নির্মাণের এই ব্যর্থতার দায় প্রশাসন এড়াতে পারে না।

‎তারা আরও বলেন, ডাকসু নির্বাচনের পর নারী নিপীড়ন বিরোধী সেল কার্যকর হওয়ার কথা ছিল, সেটা হয়নি। ফলে নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখনও নিরাপদ নয়। এছাড়া মানসিক স্বাস্থ্যের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথেষ্ট অবহেলা রয়েছে। ডিপার্টমেন্টগুলোতে অবিলম্বে সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া জরুরি।

‘ভারত ও আমাদের জেন জি আন্দোলনের মিল অমিল’
  • ১৮ অক্টোবর ২০২৬
সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬