ঢাবির মৈত্রী হলে দূষিত পানি পানে অসুস্থ শিক্ষার্থীদের সুচিকিৎসাসহ ৪ দাবি ছাত্রফ্রন্টের

১৪ মে ২০২৬, ০৫:১২ PM
ঢাবির  মৈত্রী হলে দূষিত পানি পানে অসুস্থ শিক্ষার্থীদের সুচিকিৎসাসহ ৪ দাবি ছাত্রফ্রন্টের

ঢাবির মৈত্রী হলে দূষিত পানি পানে অসুস্থ শিক্ষার্থীদের সুচিকিৎসাসহ ৪ দাবি ছাত্রফ্রন্টের © টিডিসি

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সুপেয় পানি, মানসম্মত খাবার ও আক্রান্ত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতকরণসহ চার দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ বৃহস্পতিবার (১৪ মে) এক যৌথ বিবৃতিতে শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক আকাশ আলী এসব দাবি জানান।

তাদের দাবিগুলো হলো, হলে সুপেয় পানি ও মানসম্মত খাবার নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার দায়ভার প্রশাসনকে নিতে হবে। হল প্রশাসনের উদাসীনতা, চরম অব্যবস্থাপনা ও পরিকল্পনাহীনতার জবাবদিহিতা করতে হবে। হলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিৃবতিতে নেতারা বলেন, গত দুই সপ্তাহ ধরে দূষিত পানি পান এবং মানহীন খাবার খেয়ে অসংখ্য শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন, স্বাস্থ্যঝুঁকিতে আছেন। তাদের অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই সংকট সমাধানে হল প্রশাসনকে ত্বরিতগতিতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় নি। আক্রান্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার থেকেও পর্যাপ্ত স্বাস্থ্য সেবা পাচ্ছেন না।
‎
‎তারা আরও বলেন, সংকট সমাধান তো করেই নি, বরং এই বিষয় নিয়ে কথা বলার জন্যে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের চাপ প্রয়োগের ঘটনা ঘটেছে। এটা হলের গণতান্ত্রিক পরিবেশের ঘাটতি, প্রশাসনের স্বেচ্ছাচারিতা এবং জবাবদিহিতার অভাবেরই প্রমাণ।

বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬