জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদ

প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার

২৫ জুন ২০২৬, ১০:৪৪ PM
চার পরীক্ষার্থী আটক

চার পরীক্ষার্থী আটক © সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসে জালিয়াতির অভিযোগে চার পরীক্ষার্থী আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সময় তাদের আটক করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়লে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জালিয়াতির অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আটক করে।
আটক পরীক্ষার্থীরা হলেন- মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান এবং মামুন মিয়া।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অফিস সহায়ক পদে আজ ২৫ জুনের মৌখিক পরীক্ষার নির্ধারিত ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ৩০ জন প্রার্থীর মধ্যে আটককৃত এই ৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় আশানুরূপ পারদর্শিতা প্রদর্শন করতে ব্যর্থ হন। এ ছাড়া লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সাথে মিল না পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকে স্বীকার করেন যে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ না করে অন্য ব্যক্তিদের প্রক্সি দেওয়ার মাধ্যমে লিখিত পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে লিখিত স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শাহাবাগ থানায় তাদের হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য গত ১৯ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১০৭ জন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য ২৪, ২৫ এবং ২৮ জুন তারিখ নির্ধারণ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950