ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠাচ্ছে সুইজারল্যান্ড

২৫ জুন ২০২৬, ১০:৪৭ PM
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলা © সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় উদ্ধার তৎপরতায় সহায়তা করতে ৮০ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সুইস রেসকিউ চেইন’ নামে পরিচিত উদ্ধারকারী দলকে ভেনেজুয়েলায় মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

দলটিতে রয়েছেন ৮০ জন উদ্ধারকর্মী, আটটি প্রশিক্ষিত উদ্ধারকারী কুকুর এবং প্রায় ১৮ টন উদ্ধার সরঞ্জাম।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকারী দলের প্রধান লক্ষ্য হবে ভূমিকম্পে ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে খুঁজে বের করা, উদ্ধার করা এবং তাদের জীবনরক্ষা নিশ্চিত করা।

ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর আন্তর্জাতিক সহায়তা জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে সুইজারল্যান্ডের এই উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে অংশ নেবে।

কর্তৃপক্ষ আশা করছে, বিশেষায়িত সরঞ্জাম ও প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ গেল মামুনের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসা সেবা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব, নেতৃত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, করুন আবেদন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9