মসজিদে তারাবির নামাজও বন্ধ করল সৌদি

১৪ এপ্রিল ২০২০, ০৮:৪৪ AM

সৌদি আরবের কোনো মসজিদেই এবার রমজানে জামাতে তারাবির নামাজ পড়া হবে না। নিজ নিজ ঘরে তারাবির নামাজ পড়তে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। রবিবার সরকারি মুখপাত্র জানিয়েছেন, করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মসজিদে জামাতে নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেখ শিগগিরই মহামারি দূর হবে বলে আশা প্রকাশ করে বলেন, ‘শুধু তারাবির নামাজ নয়, মসজিদে জামাতে নামাজ আপাতত বন্ধ রাখাই জরুরি। মসজিদে হোক, ঘরে হোক আল্লাহ সর্বশক্তিমান যেন তারাবির নামাজ কবুল করেন, আমরা সে দোয়াই করি। কারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্যই ঘরে নামাজ পড়া।’

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, এই মহামারিতে আক্রান্ত কারো মৃত্যু হলে তার পরিবারের পাঁচ থেকে ছয়জন জানাজায় অংশ নিতে পারবে। বেশি লোক সমাগমে ভাইরাস ছড়ানোর ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘জানাজা কবরস্থানেই হওয়া উচিত। আর সেখানে অনেক লোকের জমায়েত হওয়া আপাতত ঠিক হবে না। অন্য যারা জানাজা পড়তে চায়, তারা বাড়িতে থেকেই পড়তে পারে। কেউ যদি মৃতের জন্য জানাজা পড়তে চায়, নিজের বাসায় তা পড়ার সুযোগ আছে।’

একই পরিস্থিতিতে মিসরেও রমজানে মসজিদগুলোতে তারাবির নামাজ ও ইতেকাফ স্থগিত করেছে দেশটির সরকার। একই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে ইরানও।

 

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬