বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ

২৫ জুন ২০২৬, ১০:৫৩ PM
ইমরান হোসেন

ইমরান হোসেন © টিডিসি ফটো

বাংলাদেশের উচ্চশিক্ষা আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে শিক্ষার্থীসংখ্যা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে বৈশ্বিক মানদণ্ডে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনো প্রত্যাশার তুলনায় পিছিয়ে। গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই আলোচিত। এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে ‘টু প্লাস টু’ মডেল অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। এই মডেলে ডুয়াল ডিগ্রি, যৌথ ডিগ্রি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণার জন্য এক বিশাল সুযোগ সৃষ্টি হবে। এলক্ষে ইউজিসির তরফ থেকে জাতীয় নীতিকাঠামো প্রণয়নের উদ্যোগ নিঃসন্দেহে একটি সময়োপযোগী পদক্ষেপ।

ইউজিসির পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ‘টু প্লাস টু’ মডেল চালু করা হবে। এই ব্যবস্থায় একজন শিক্ষার্থী স্নাতক পর্যায়ের প্রথম দুই বছর বাংলাদেশে এবং পরবর্তী দুই বছর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে কিংবা অংশীদার কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পারবেন। সফলভাবে কোর্স সম্পন্ন করলে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। 

বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণকে জাতীয় অগ্রাধিকারের অংশ করেছে। জ্ঞান, প্রযুক্তি এবং দক্ষতার দ্রুত পরিবর্তনশীল এই সময়ে একটি দেশের বিশ্ববিদ্যালয়কে শুধু দেশের ভেতর সীমাবদ্ধ রাখলে চলে না। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া আধুনিক উচ্চশিক্ষা কল্পনা করা কঠিন। বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবছর বিপুল অর্থ ব্যয় করে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন। যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের অংশীদারিত্ব গড়ে তুলতে পারে, তবে শিক্ষার্থীরা তুলনামূলক কম ব্যয়ে বৈশ্বিক শিক্ষাব্যবস্থার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

তবে এই উদ্যোগের সবচেয়ে বড় ইতিবাচক দিক শুধু শিক্ষার্থী বিনিময়ে সীমাবদ্ধ নয়। শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা এবং পাঠ্যক্রম উন্নয়নের সুযোগ দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন মাত্রা দিতে পারে। বর্তমানে বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম দুর্বল ক্ষেত্র গবেষণা। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে গবেষণার মানোন্নয়ন, যৌথ প্রকাশনা বৃদ্ধি এবং বৈশ্বিক গবেষণা নেটওয়ার্কে সম্পৃক্ততা বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে বিদেশি শিক্ষকদের অংশগ্রহণ ও অভিজ্ঞতা বিনিময় শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে।

এ কথা সত্য যে শুধু বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। অংশীদার বিশ্ববিদ্যালয় নির্বাচন, মান নিয়ন্ত্রণ, ক্রেডিট স্থানান্তর, ডিগ্রির স্বীকৃতি এবং শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়গুলো সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। বিশেষ করে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে না, যাতে কেবল সীমিতসংখ্যক সচ্ছল শিক্ষার্থী এই সুযোগের সুবিধাভোগী হন। মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সহায়তা ব্যবস্থাও নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি। এর পেছনে গবেষণার সীমাবদ্ধতা, আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষকসংখ্যার স্বল্পতা এবং বৈশ্বিক সংযোগের ঘাটতি অন্যতম কারণ। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি দেশের উচ্চশিক্ষাকে বিশ্বমানের সঙ্গে সংযুক্ত করার একটি কার্যকর ভিত্তি গড়ে উঠতে পারে।

উচ্চশিক্ষাকে কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম হিসেবে নয়, জ্ঞান উৎপাদন ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক অর্থনীতির নতুন বাস্তবতায় দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। সেই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউজিসির এই উদ্যোগ তাই নিছক একটি নতুন শিক্ষানীতি নয়; এটি বাংলাদেশের উচ্চশিক্ষাকে বিশ্বমুখী করার একটি সম্ভাবনাময় প্রচেষ্টা। পরিকল্পনাটি সঠিকভাবে বাস্তবায়িত হলে শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়—সবার জন্যই নতুন সুযোগের দ্বার উন্মোচিত হবে। উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।

লেখক: সিনিয়র সহকারী পরিচালক, ইউজিসি

ট্যাগ: মতামত
সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence