রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ AM
বাংলাদেশ সচিবালয়

বাংলাদেশ সচিবালয় © সংগৃহীত

রাজধানীর বেশ কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এবার সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পল্টন এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ এবং যাত্রাবাড়ী চৌরাস্তায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ীতে বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন। 

সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় বিস্ফোরণের বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি। শব্দ হলেও আলামত পাচ্ছি না। তাৎক্ষণিকভাবে এ বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া মিরপুরের কয়েক স্থানে, বাড্ডাসহ আরও কয়েক জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬