তিন সপ্তাহ ঘরবন্দি থেকেও করোনায় আক্রান্ত তরুণী

১৩ এপ্রিল ২০২০, ০৮:১০ PM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে তিন সপ্তাহ ধরে বাড়ি থেকে বের হচ্ছিলেন না মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট শহরের বাসিন্দা রাকহেল ব্রুমমার্ট। কিন্তু করোনা তাকেও ছাড়েনি। বর্তমানে তিনি তার বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, এর আগে রাকহেল ব্রুমমার্ট সাধারণ মানুষের মতো সুস্থ ছিলেন না। ভুগছেন অটোইমিউন ডিসঅর্ডারে। তাই করোনার এই দুঃসময়ে চিকিৎসকদের কথা শুনে নিজেকে ঘরবন্দি করে ফেলেন। সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ করেই তার সর্দি-কাশি ধরে। পরে বৃহস্পতিবার করোনার পরীক্ষা হলে তার শরীরে পাওয়া যায় করোনার উপস্থিতি।

বাসায় থেকেও করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে তিনি জানান, তার বাসায় যে নারী মুদির দোকানের পণ্য পৌঁছে দিয়েছিলেন তার মাধ্যমে হয়তো তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। কারণ পণ্য ডেলিভারি করা ওই নারীর শরীরেও করোনার উপস্থিতি পাওয়া যায়।

রাকহেল ব্রুমমার্ট বলেন, ওই নারীর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল। এমনকি আমি তাকে স্পর্শও করিনি। কিন্তু আমি যখন পণ্যগুলো ওই নারীর কাছ থেকে নিচ্ছিলাম তখন হাতে কোনো গ্লাভস ছিল না। তিনি জানান, পণ্য নেওয়ার পর থেকেই তিনি কাশি, জ্বর, গন্ধের সমস্যা, শরীরব্যথা, ক্লান্তি, মাথাব্যথা ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। পরে পরীক্ষা করা হলে ধরা পড়ে করোনা।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৪৩৩ জন। মারা গেছেন ২২ হাজার ১১৫ জন। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৬৩৪ জন। [সূত্র: দ্য মিরর।]

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬