করোনা মোকাবিলায় ভিডিও কনফারেন্স বাংলাদেশ ও চীনা বিশেষজ্ঞদের

১৩ এপ্রিল ২০২০, ০৭:৫২ PM

© সংগৃহীত

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ও চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা মোকাবেলায় নিজেদের  অভিজ্ঞতা বিনিময় করেছেন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রযুক্তিগত সুবিধা প্রদান করে হুয়াওয়ে।

আজ সোমবার (১৩ এপ্রিল) হুয়াওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম), স্বাস্থ্য অধিদপ্তর ও ছয়টি ভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা এই ভিডিও কনফারেন্সটিতে অংশ নেন।

হুয়াওয়ে সাংহাই কনফারেন্স সেন্টার থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন চীনের হুয়াশান হসপিটাল অব ফুডান ইউনিভার্সিটির অধ্যাপক ও সেন্টার ফর ইনফেকশাস ডিজিজের প্রধান ডা. ঝাং উয়েনহং। দেশটিতে করোনাভাইরাস মোকাবেলার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের বিশেষজ্ঞদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

ডা. ঝাং উয়েনহং বলেন, কোভিড-১৯ কিছুদিনের মধ্যে শেষ হবে বলে মনে হচ্ছে না। তবে মৃত্যুর হার দুই থেকে তিন শতাংশে নামিয়ে আনা সম্ভব। করোনা থেকে সুরক্ষায় সামাজিক দূরত্বে গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে টেস্টিং কিটের সংকট রয়েছে, সে কারণে গণহারে করোনা পরীক্ষা না করাই ভালো।

তিনি আরো বলেন, টেস্টিং কিটগুলো গুরুতর অসুস্থ ব্যক্তিদের জন্য রেখে দেওয়া দরকার। তা-না হলে হাসপাতালে করোনা ছড়াতে শুরু করবে। ফলশ্রুতিতে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে। প্রাথমিক পর্যায়ে ‘ফিভার ক্লিনিক’গুলো রোগিদের স্ক্রিনিংয়ে সাহায্য করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘করোনা মহামারীর বিরুদ্ধে আমাদের যুদ্ধে বাংলাদেশের জনগণ চীনের জনগণের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থেকে চীনও তার প্রতিদান দিতে চায়।’

নভেল করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সম্প্রতি টেস্টিং কিটসহ প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি দিয়েছে চীন।

৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬