করোনাভাইরাসে নতুন করে মৃত্যু ৫ জনের, আক্রান্ত ১৮২

১৩ এপ্রিল ২০২০, ০২:২৩ PM

© টিডিসি ফটো

দেশের করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ১৮২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।আর নতুন করে মারা গেছেন ৫ জন। এ নিয়ে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। সর্বশেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন তিনজন।

মন্ত্রী বলেন, করোনা চিকিৎসায় ঢাকায় তিনটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হচ্ছে। এরমধ্যে বসুন্ধরা কনভেনশন সেন্টার এবং মহাখালীতে সিটি কর্পোরেশনের মার্কেটটি রয়েছে। এসময় সবাইকে সুস্থ্য থাকার জন্য বাড়ি থাকার অনুরোধ জানান তিনি।

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা রোববার জানান, আরও ১৩৯ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করে আইইডিসিআর। নতুন তিনজনসহ ৩৯ জন সুস্থ হয়েছেন। আর নতুন করে ৪ জনের মৃত্যুর কথা জানানো হয়। এ নিয়ে রেবাবার পর্যন্ত মোট ৩৪ জনের মৃত্যু হয় করোনাভাইরাসে।

এদিন ব্রিফিংয়ে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘন্টায় এক হাজার ২৫১ জনের করোনাভাইরাস পরীক্ষার নমুন সংগ্রহ করা হয়েছে। আগের তুলনায় ৩৮৬টি বা ৪০ শতাংশ বেড়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশই ঢাকায় বলে জানানো হয়।

গত শনিবার ৯৫৪টি নমুনা পরীক্ষা করার কথা বলা হয়। এতে ৫৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মৃত্যু হয় ৩ জনের।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close