করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে সুনামগঞ্জ জেলা লকডাউন

১৩ এপ্রিল ২০২০, ০১:৫০ PM

© সংগৃহীত

নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকেল চারটায় জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো রবিবার বিকেল পাঁচটা হতে অনিদ্রিষ্ট কালের জন্য সুনামগঞ্জ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়কে নৌ-পথে অন্য কোন কেউ সুনামগঞ্জ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোন জেলায় গমন করতে পারবেন না। জেলার অথ্যন্তওে আন্ত:উপজেলা যাতায়াতের ক্ষেত্রে ও একইরুপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন ঝুঁকি মোকাবেলায় জনসাধারণের জানমালের নিরাপওা রক্ষার লক্ষে জেলা কমিটির বৈঠকে গোটা সুনামগঞ্জ জেলাকে লকডাউন(অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা বিকেল পাঁচটা হতে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে পুরো জেলা শহর ও জেলার অন্যান্য উপজেলাগুলো সক্রিয় হয়ে উঠেন।

জেলা কমিটির সভায় পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিধি, উপ-পরিচালক (স্থানীয় সরকার), সুনামগঞ্জ পৌর মেয়র, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপ-পরিচালক এনএসআই সুনামগঞ্জ, উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা বিভাগ), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,উপ-পরিচালক (সমাজসেবা), জেলা তথ্য অফিসারসহ জেলা প্রশাসনের সকল দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ জানান, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ‘লকডাউন’ ঘোষণা বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

সিসিডিবি ক্লাইমেট সেন্টার পরিদর্শনে ডিআইইউ’র অর্থনীতি বিভাগ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬