মৌলভীবাজার লকডাউন

১৩ এপ্রিল ২০২০, ০১:১৭ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এবার মৌলভীবাজার জেলাকে লকডাউন করা হচ্ছে। এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এ আদেশ দেন।

এসময় জেলা প্রশাসক বলেন, আজ বিকাল ৫টা থেকে মৌলভীবাজার জেলা লকডাউন করা হবে। এরপর জেলায় প্রবেশ ও বের হওয়া যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। নির্দেশনা বাস্তবায়ন করবে পুলিশ প্রশাসন।

নাজিয়া শিরিন আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক ও নৌপথে অন্য কোনও জেলা থেকে কেউ মৌলভীবাজারে প্রবেশ করতে কিংবা বের হতে পারবে না। জেলার অভ্যন্তরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা যাওয়া করা যাবে না। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি লকডাউনের আওতাবহির্ভূত থাকবে।

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬