করোনা: টাঙ্গাইলে আরও পাঁচজনসহ মোট আক্রান্ত ৭, ছয়টি গ্রাম লকডাউন

১৩ এপ্রিল ২০২০, ১২:৫৫ PM

© সংগৃহীত

টাঙ্গাইলে নতুন করে আরও পাঁচজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে জেলায় ৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হল। নতুন সংক্রমণের মধ্যে ভুঞাপুরে ৩ জন, মধুপুরে ১ জন এবং নাগরপুরে ১ জন।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন আহমেদ জানান, এ পর্যন্ত ভূঞাপুর থেকে ৯টি নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৩টি করোনা পজেটিভ হয়েছে। আক্রান্ত তিনজন গোবিন্দাসী ইউনিয়নের শাবলকুড়া ও জিগাতলা গ্রামের। ওই দুটি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইলের সিভিলসার্জন ডা: মো: ওয়াহিদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা আক্তার জানান, গত রবিবার ৯টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ১টি করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার অরণখোলা ইউনিয়নের গোবদিয়া গ্রামের বাসিন্দা। এসময় তিনি জানান, উপসর্গ দেখার পর থেকেই ওই এলাকা লকডাউন করা হয়েছে।

সবশেষে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান জানান, গত শনিবার ৮টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১টি পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তি ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা (২০)। ওই এলাকা লকডাউন আওতায় আনা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জানান, আক্রান্ত ৫ জনের মধ্যে ৩ জনকে মযমনসিংহ পাঠানো হয়েছে। আর বাকি দুইজনকে কোথায় রাখা হবে এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তারা সকলেই মোটামুটি সুস্থ্য আছে। রবিবার দুপুরে এই ৫ জনসহ মোট ৭০ জনের নমুনা জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিলো।

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬