করোনায় ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু

১৩ এপ্রিল ২০২০, ১২:০৩ PM

© ফাইল ফটো

নিউইয়র্ক শহরের বিশিষ্ট আবাসন ব্যবসায়ী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু স্ট্যানলি চেরা নভেল করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ ভুগে মারা গেছেন। রিপাবলিকান পার্টির এই ডোনারের বয়স প্রায় ৮০ বছরের কাছাকাছি ছিল।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা স্ট্যানলি চেরার মৃত্যু ও প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্কের কথা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম পলিটিকো। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশন জানিয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ট্রাম্পের দুই নির্বাচনি তহবিলে ৪ লাখ ২ হাজার ৮শ’ ডলার অনুদান দিয়েছেন চেরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪৩ টাকা। তিনি গত নভেম্বরে নিউইয়র্ক সিটি ভেটেরান’স ডে প্যারেডে ট্রাম্পকে ‘আমার ঘনিষ্ঠ বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন।

করোনার উপসর্গ নিয়ে গত ২৪ মার্চ চেরাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন নিজের এক বন্ধুও করোনায় আক্রান্ত হয়ে কোমায় আছেন বলে জানান ট্রাম্প। তবে তখন চেরা-র নাম প্রকাশ করেননি তিনি।

 

 

 

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬