এটিএন নিউজের এক সাংবাদিক করোনা পজেটিভ

১২ এপ্রিল ২০২০, ০৪:১৫ PM

© লোগো

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন নিউজের এক প্রতিবেদক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে ওখানকার মোট ২০ জন কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আজ রবিবার এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২১ মার্চ একজন প্রতিবেদক দেশের বাইরে একমাসের একটি প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। ১৫ দিনের যথাযথ কোয়ারেন্টিন শেষে তিনি ৫ এপ্রিল স্বেচ্ছায় অফিসে যোগ দেন। কিন্তু চারদিন অফিস করার পরই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে কাশি এবং গায়ে ব্যথা শুরু হলে আইইডিসিআর এ যোগাযোগ করা হলে ১০ এপ্রিল তারা বাসা থেকে তার স্যাম্পল সংগ্রহ করেন। ১১ এপ্রিল রাতে তারা জানিয়ে দেয়, তিনি করোনা পজেটিভ।

তিনি আরও বলেন, ওই প্রতিবেদক কোভিড-১৯ আক্রান্ত হলেও তিনি মানসিকভাবে চাঙ্গা আছেন। প্রথম থেকেই তার শ্বাসকষ্ট ছিল না। জ্বর, গায়ে ব্যথাও কমে আসছে। তিনি শুরু থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তিনি বাসায় আইসোলেশনে আছেন। এটিএন নিউজ কর্তৃপক্ষ তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার সম্পুর্ণ দায়িত্ব নিয়েছে।

মুন্নী সাহা জানান, ওই প্রতিবেদক করোনা পজেটিভ নিশ্চিত হওয়ার পরই তার সাথে কথা বলে যে তিনদিন অফিস করেছেন সেই সময় তিনি কাদের সাথে কাজ করেছেন বা কাদের সাথে মিশেছেন, তার তালিকা নেয়া হয়। রিপোর্টিং, ক্যামেরাম্যান, প্রোডিওসার, ডেস্ক মিলিয়ে মোট ২০ জন কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬