ফ্রান্সে ১ লাখ গেন্ডারমেরি বাহিনী মোতায়েন

১৭ মার্চ ২০২০, ১০:৩০ AM

ইউরোপ ভূখণ্ডে ইতালি ও স্পেনের পর করোনা ভাইরাসের কারণে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে ফ্রান্স। সোমবার গভীররাত পর্যন্ত ফ্রান্সে মোট ৬৬৩৩ জনের দেহে করোনার সংক্রমণ হয়েছে। মারা গেছেন ১৪৮ জন। কোভিড-১৯ নামে পরিচিত ভাইরাসের কারণে আরো ২১ জন মারা গেছে এবং নতুন সংক্রমণ হয়েছে ১,২১০ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ পুলিশ এবং নিরাপত্তাবাহিনী (‘গেন্ডারমেরি বাহিনী ) মোতায়েন করেছে কর্তৃপক্ষ। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করতে মঙ্গলবার এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানার এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্রিস্টোফ কাস্টানার জানিয়েছেন, যারা নতুন নিয়মকে মান্য করবেন না তাদেরকে ১৩৫ ইউরো বা ১৫১ ডলার জরিমানা করা হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার এক ঘোষণায় জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাত থেকে ১৫ দিনের জন্য লোকজনদের চলাচল সীমাবদ্ধ থাকবে।


গত ডিসেম্বরে চীনের উহান শহরে ভাইরাসটির উদ্ভব হয়। এটি কমপক্ষে ১৪৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারী হিসাবে ঘোষণা দিয়েছে। বিশ্বব্যাপী প্রায় ১ লাখ ৭৩ হাজার আক্রান্তের মধ্যে মৃতের সংখ্যা ৬ হাজার ৬০০ জন ছাড়িয়ে গেছে। আর সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৫০০ জন। ওয়ার্ল্ডমিটার নামের একটি ওয়েবসাইটের বরাতে এ তথ্য জানা গেছে।
সূত্র: এএফপি

‘১ জুলাই থেকেই শতভাগ মূল বেতন একবারে চাই’
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজে খুতবা চলাকালীন চুপ থাকা ও কথা বলার বিধান
  • ২৬ জুন ২০২৬
এসএসসিতেই থমকে যাচ্ছে শিক্ষা—শতকরা হারে এগিয়ে ছাত্ররা, সংখ্…
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজ ছেড়ে দিলে পেতে হবে যে দুই শাস্তি
  • ২৬ জুন ২০২৬
ডুয়েটে দুই দিনব্যাপী ‘সিএসই কার্নিভাল ২০২৬’ শুরু
  • ২৬ জুন ২০২৬
ভেনেজুয়েলার প্রাণঘাতী ভূমিকম্পে শোক জানালেন প্রধানমন্ত্রী ত…
  • ২৬ জুন ২০২৬