করোনা হওয়ায় ট্রেনে পালালেন নারী, ছড়ালেন আতঙ্ক!

১৪ মার্চ ২০২০, ০১:০১ PM

© ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভয়ে নিজ এলাকা ছেড়ে পালিয়েছেন ভারতীয় এক নারী। বেঙ্গালুরের ওই নারী ভ্রমনের সময় বিমান ও ট্রেনে এই ভাইরাস ছড়িয়ে দেন। ফলে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দিল্লী, আগ্রা, বেঙ্গালুরুরে আতঙ্ক বিরাজ করছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, করোনা ভাইরাসের মেডিক্যাল টেস্ট পজিটিভ আসার পর আগ্রার উদ্দেশ্য যাত্রা করেছিলেন তিনি। বেঙ্গালুরের ওই নারীর স্বামী গুগলে কর্মরত। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে তিনিও কিছুদিন যাবত করোন্টাইনে রয়েছেন। ফেব্রুয়ারির শুরুতে বিয়ে হয় এই দম্পতির। এরপর তারা তাদের মধুচন্দ্রিমায় ইতালি, গ্রীস ও ফ্রান্সে ভ্রমণ করেন। ফেব্রুয়ারির ৭ তারিখে নিজে দেশে ফিরে আসেন। এরপরেই মার্চের ৭ তারিখ করোনা পজিটিভ আসে ওই প্রযুক্তিকর্মীর। তারপর গুগল থেকে বাড়িতে বসে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

আগ্রার প্রধান মেডিক্যাল অফিসারের দেওয়া তথ্য মতে, নিজের বাবার বাসা আগ্রায় যাচ্ছিলেন ওই নারী। তিনি কর্ণাটাক থেকে দিল্লীর উদ্দেশ্যে একটি ফ্লাইটে যাত্রা করেন তারপর দিল্লী থেকে আগ্রার উদ্দেশ্যে আবার একটি ট্রেনে উঠেন। বর্তমানে আগ্রার এস এন মেডিক্যাল কলেজে আইসোলোশন রয়েছেন ওই নারী সহ তার পরিবারের সব সদস্যরা। এরই মধ্যে জেলা প্রশাসনের সহায়তায় পুরো আগ্রা রেলওয়ে স্টেশন স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে।

এছাড়া ভারতের পাঞ্জাবের লুধিয়ানা থেকে ৯ জন করোনা সম্ভাব্য রোগী নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে।

‘১ জুলাই থেকেই শতভাগ মূল বেতন একবারে চাই’
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজে খুতবা চলাকালীন চুপ থাকা ও কথা বলার বিধান
  • ২৬ জুন ২০২৬
এসএসসিতেই থমকে যাচ্ছে শিক্ষা—শতকরা হারে এগিয়ে ছাত্ররা, সংখ্…
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজ ছেড়ে দিলে পেতে হবে যে দুই শাস্তি
  • ২৬ জুন ২০২৬
ডুয়েটে দুই দিনব্যাপী ‘সিএসই কার্নিভাল ২০২৬’ শুরু
  • ২৬ জুন ২০২৬
ভেনেজুয়েলার প্রাণঘাতী ভূমিকম্পে শোক জানালেন প্রধানমন্ত্রী ত…
  • ২৬ জুন ২০২৬