হাসপাতাল থেকে পালালেন ‘করোনা সন্দেহভাজন’ নারী, হুলুস্থুল

১১ মার্চ ২০২০, ১২:২৯ AM

করোনাভাইরাস সন্দেহে পর্যবেক্ষণে রাখা এক নারী হাসপাতালে থেকে পালিয়েছেন। মঙ্গলবার দুপুরে সিলেটের বেসরকারি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এমন ঘটনা ঘটে। পলাতক ওই নারী সৌদি প্রবাসী বলে জানা গেছে।

সূত্রের তথ্য, পালানোর পর সিলেট সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা ওই নারীর বাসায় গিয়ে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ করলেও তিনি তাতে রাজি হননি। বিষয়টি নিয়ে এক ধরণের হুলুস্থুল তৈরি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১০/১২দিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার ৭০ বছর বয়সী ওই নারী। মঙ্গলবার সকালে জ্বর নিয়ে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। সেখানে তার লক্ষণ দেখে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেন জরুরি বিভাগের চিকিৎসকরা। এসময় তাকে কয়েকটি পরীক্ষা করিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন তারা। কিন্তু পরীক্ষা করিয়ে আনার কথা বলে ওই নারী হাসপাতাল থেকে উধাও হয়ে যান।

করোনা সন্দেহ প্রকাশের পর নারীর উধাও হয়ে যাওয়ার খবর আসে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে। পরে সিভিল সার্জন ওই নারীর বাড়িতে লোক পাঠিয়ে তাকে হাসপাতালে ভর্তির অনুরোধ করেন। তবে এতে রাজি হননি ওই নারী।

এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, সৌদি ফেরত ওই নারী জ্বর নিয়ে মঙ্গলবার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তার শারীরিক বিবরণ শুনে চিকিৎসকরা তিনি করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ করে কয়েকটি পরীক্ষা করাতে বলেন। পরে ওই নারী হাসপাতাল থেকে চলে যান।

তিনি আরো জানান, হাসপাতাল থেকে বিষয়টি অবহিত হয়ে ওই নারীর বাড়িতে যোগাযোগ করি। আমরা তাকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্কতার জন্য শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়ার অনুরোধ করি। কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি হননি। পরবর্তীতে তাকে বাড়িতেই ‘সেলফ কোয়ারেন্টাইনে’ থাকতে বলা হয়েছে।'

সিভিল সার্জন আরও জানান, বুধবার আবারও ওই নারীর সাথে যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া এবং তাকে হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা চালানো হবে।

এসএসসিতে নিবন্ধিত অর্ধেক শিক্ষার্থী ঝরে গেল এইচএসসি পরীক্ষা…
  • ২৬ জুন ২০২৬
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ, জড়িতদের …
  • ২৬ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬