সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্ষকরা

২৬ জুন ২০২৬, ০২:৩৩ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের অপেক্ষায় থাকা প্রায় নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম নিয়ে জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ জুন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠিত জাতীয় কমিটি।

বুধবার (২৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমীর সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন, কর্মরত সকল শিক্ষকের বদলি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা এবং এসব বিষয় পর্যালোচনাপূর্বক নিষ্পত্তিকরণের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির একটি সভা আগামী ২৮ জুন (রবিবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন। মন্ত্রণালয়ের সচিবের কার্যালয়ে (কক্ষ নং-৬১১) এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রাথমিকের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম নিয়ে আলোচনা করার কথা রয়েছে। 

মৃত্যুর আগে ডায়েরিতে দায়ীর নাম লিখে গেলেন শিক্ষক, মহাসড়ক অব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, পদ ১০, আবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে, দাবি বিএনপি নেতার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন অধিনায়কের নাম ঘোষণা আর্জেন্টিনার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকসু জিএস সাঈদ বিন হাবিবের উদ্যোগে ৫ ছাত্রী হলে যাচ্ছে ডিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মাছ দিয়ে শুরু, রঙিন মাছের ব্যবসায় সফল আব্দুল্লাহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9