বাংলাদেশে করোনা সংক্রমণ বিস্ময়কর নয়: ডব্লিউএইচও

০৯ মার্চ ২০২০, ০৬:২১ PM

© লোগো

করোনা ভাইরাস মোকাবিলায় সব ধরনের গুজব, আতঙ্ক থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ঢাকায় নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিক প্রতিনিধি ড. বর্ধন জং রানা এ পরামর্শ দেন। তিনি বলেছেন, নভেল করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর হলো এ বিষয়ে গুজব, আতঙ্ক ও ভুল তথ্য দেওয়া। এ ধরনের প্রচারণা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সম্মেলন কক্ষে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ পরামর্শ দেন ড. বর্ধন জং রানা।

ড. রানা বলেন, বিশ্বের ১০২টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়াটা তাই আশ্চর্যের কোনো বিষয় নয়। যেহেতু এটি বিশ্বব্যাপী ছড়াচ্ছে তাই বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাবে এটিই স্বাভাবিক। তবে সন্তোষজনক বিষয় হলো, এখানে রোগী পাওয়া গেলেও তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। এটি এখনও নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ আছে।

করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর এখন এ রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মন্তব্য করে এ বিশেষজ্ঞ বলেন, ‘এরইমধ্যে সরকার বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। তবে সরকারের একার পক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব নয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও আইইডিসিআর'র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

এসএসসিতে নিবন্ধিত অর্ধেক শিক্ষার্থী ঝরে গেল এইচএসসি পরীক্ষা…
  • ২৬ জুন ২০২৬
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ, জড়িতদের …
  • ২৬ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬