করোনা থেকে বাঁচতে তুলসীপাতা খাওয়ার হিড়িক

০৯ মার্চ ২০২০, ১০:৩০ AM

© সংগৃহীত

সাতটি তুলসী পাতা খেলে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হবে না এমন গুজবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুলসী পাতা খাওয়ার হিড়িক পড়েছে। গুজবটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে এর কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য।

জানা গেছে, গত দুইদিন ধরে কোটালীপাড়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে অনেকই সাতটি করে তুলসী পাতা খাচ্ছেন। তাদের ধারণা, তুলসীপাতা খেলে এই ভাইরাসে আক্রান্ত হবে না।

উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামের অ্যাডভোকেট বিজন বিশ্বাস বলেন, গত শুক্রবার গাছ ভরা তুলসীপাতা দেখেছি। শনিবার ভোরে দেখি তুলসী গাছে কোনো পাতা নেই। অনেকে আবার গাছ উপড়ে নিয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, তুলসী পাতা খেলে করোনা ভাইরাসে আক্রান্ত হবে না এমন তথ্য চিকিৎসা বিজ্ঞানে পাইনি। তবে ঠাণ্ডাজনিত খুসখুস কাশিতে তুলসী পাতা উপকারী

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ, জড়িতদের …
  • ২৬ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬