ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে

হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫১ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৩১ জন। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬২ হাজার ৪৪০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭৩ হাজার ৪৭৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৬ হাজার ১২৭ জন। ঢাকায় ৫৭ হাজার ৯১৫ এবং ঢাকার বাইরে ৬৮ হাজার ২১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন নারীরা…
  • ১৩ জুন ২০২৬
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে খুলল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব…
  • ১৩ জুন ২০২৬
গ্রুপ পর্বের সব ম্যাচই মিস করতে পারেন নেইমার, ব্রাজিলিয়ান গ…
  • ১৩ জুন ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তিতে দুদিনে কত আবেদন পড়ল
  • ১৩ জুন ২০২৬
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪৪,…
  • ১৩ জুন ২০২৬
মিডটার্ম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন ঢাবি ছাত্র ফাইয়াজ, তা…
  • ১৩ জুন ২০২৬
×