ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

২৭ অক্টোবর ২০২২, ০৭:০৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
ডেঙ্গুর প্রকোপ

ডেঙ্গুর প্রকোপ © ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৯৯ জন। এ সময় মারা গেছেন তিন জন। এর আগে এ বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ এক হাজার ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১২৩ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৯১ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৪০৮ জন। আর এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৮০ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ২ হাজার ২৫০ জন, আর বাকি এক হাজার ২৩০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার ৮২২ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৩১ হাজার ২১৯ জন।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬