ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৭৩৪

১৫ অক্টোবর ২০২২, ০৭:৪৫ PM
হাসপাতালে ডেঙ্গু রোগী

হাসপাতালে ডেঙ্গু রোগী © ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৪ জন ।

শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭৪৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৬৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট দুই হাজার ৮৮৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৯২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৮৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২৪ হাজার ৩২৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৩৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জমের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৮৯ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালার খসড়া প্রকাশ, দেখুন এখা…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিলের গাড়িতে জেনারেটর তোলার সময় ভ…
  • ১৩ জুন ২০২৬
ঢাবির গণরুম-রাজনীতি নিয়ে মুক্তি পেল স্যাটায়ারধর্মী চলচ্চিত…
  • ১৩ জুন ২০২৬
বাজেট কমল পিএসসির, কমিশনেই প্রশ্ন তৈরি ও মুদ্রণসহ ১২ উদ্যোগ
  • ১৩ জুন ২০২৬
মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়
  • ১৩ জুন ২০২৬
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা …
  • ১৩ জুন ২০২৬
×