করোনায় মৃত্যুহীন ২৪ ঘণ্টা, শনাক্ত ২৯৯

০৮ অক্টোবর ২০২২, ০৫:৪৮ PM
করোনা

করোনা © সংগৃহীত

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে দুই হাজার ১৯৯টি নমুনা পরীক্ষা করে ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

শনিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শুক্রবার (৭ অক্টোবর) দেশে করোনা শনাক্তের হার ছিল ১০ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮০ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৪৩ জন ঢাকা বিভাগের, ১৪ জন ময়মনসিংহ বিভাগের, ২৫ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের, ১ জন খুলনা বিভাগের, ৬ জন বরিশাল বিভাগের ও ৭ জন সিলেট বিভাগের। এ সময়ে করোনা আক্রান্ত ৬৯০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।

ট্যাগ: করোনা
ঢাবির গণরুম-রাজনীতি নিয়ে মুক্তি পেল স্যাটায়ারধর্মী চলচ্চিত…
  • ১৩ জুন ২০২৬
বাজেট কমল পিএসসির, কমিশনেই প্রশ্ন তৈরি ও মুদ্রণসহ ১২ উদ্যোগ
  • ১৩ জুন ২০২৬
মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়
  • ১৩ জুন ২০২৬
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা …
  • ১৩ জুন ২০২৬
ভারত আর বাংলাদেশের আকাশ-মাটি এক না, ৪৭ সালেই ফয়সালা হয়ে গ…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিল সমর্থকদের শোডাউনে এসে প্রাণ গেল একজনের
  • ১৩ জুন ২০২৬
×