জাহেদ উর রহমান

একজন মারা গেলে তার অধিকার রয়েছে দাফন হওয়ার, বিচার সৃষ্টিকর্তার কাছে

২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ PM
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান © ফাইল ছবি

মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমাদের সামনে যে তথ্য এসেছে, তাতে রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি, এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোগ করতে হবে।’

তিনি বলেন, ‘একজন মানুষ মারা গেলে তাঁর অধিকার রয়েছে মর্যাদার সঙ্গে দাফন হওয়ার। তাঁর বিচার পরবর্তীতে সৃষ্টিকর্তার কাছে হবে। যারা এ ধরনের কাজ করেন, তাঁরা শেষ পর্যন্ত সমাজের সমর্থন পান না। সমাজে তাঁরা নিন্দিত হন।’

আরও খবর: সরকারের সমালোচনা করে নারী উদ্যোক্তার বক্তব্য অপরাধ হিসেবে দেখা হবে না

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি আরও বলেন, ‘আগেও এ ধরনের প্রবণতা দেখা গেছে। যখন কিছু মানুষের বিচার হয়েছে, তখন তাঁদের লাশ কিংবা কবরের সঙ্গে এমন আচরণ করা হয়েছিল। যারা ওই বিচারগুলোর পক্ষেও ছিলেন, তাঁরাও লাশের সঙ্গে এ ধরনের আচরণ পছন্দ করেননি।’

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬