প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ PM
ককাস গঠন বিষয়ক মতবিনিময় সভায় সংশ্লিষ্টরা

ককাস গঠন বিষয়ক মতবিনিময় সভায় সংশ্লিষ্টরা © সংগৃহীত

শক্তিশালী আইন প্রণয়ন, বাজেট পর্যালোচনা এবং সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষাকে সংসদে টেকসই ও অগ্রাধিকারমূলক বিষয় হিসেবে গড়ে তুলতে ‘পার্লামেন্টারি ককাস অন ডিসঅ্যাবিলিটি রাইটস’ গঠিত হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) এ লক্ষ্যে আয়োজিত এক শীর্ষ সম্মেলনে ককাস গঠিত হয়। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে সম্মতি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

‘পার্লামেন্টারি ককাস অন ডিসঅ্যাবিলিটি রাইটস গঠন’ বিষয়ক উচ্চপর্যায়ের এই মতবিনিময় সভার আয়োজন করে সাইটসেভার্স, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো)। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সেলিমা রহমান এবং জামায়াতে ইসলামীর মহিলা বিষয়ক সম্পাদিকা নুরুন্নিসা সিদ্দিকা এমপি ককাসের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেছেন।

অংশগ্রহণকারী সংসদ সদস্যরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তারা বলেন, বিদ্যমান আইন ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সংসদে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকা অত্যন্ত জরুরি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, আজ চার রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে বসেছেন এবং প্রতিবন্ধীদের অধিকার প্রশ্নে সমভাবে আবেগ ও প্রতিশ্রুতি প্রকাশ করেছেন। এটি বাংলাদেশের জন্য নিজেই এক বড় অর্জন। সব দলের সংসদ সদস্যরা যদি এক হয়ে কাজ করেন, তবে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে সমানভাবে অংশগ্রহণের ক্ষেত্রে যেসব বাধার সম্মুখীন হন, তা আমরা দূর করতে পারব।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিদিনের বাধাগুলোর জন্য তারা নিজেরা দায়ী নন, বরং এটি আমাদের সমষ্টিগত ব্যর্থতার ফল। চার দলের এই ঐকমত্যই প্রকাশ করে রাজনৈতিক সহযোগিতার মূল চেতনা।

নুরুন্নিসা সিদ্দিকা এমপি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমান নাগরিক হিসেবে স্বীকার করতে হবে এবং তাদের অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তারা আমাদের সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ।

মতবিনিময় সভা সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী-বান্ধব আইন ও নীতি প্রণয়ন, বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা এবং সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন তদারকি করা, সংসদ সদস্য, প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের মধ্যে নিয়মিত যোগাযোগের মাধ্যম তৈরি করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহকে জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে এই স্থায়ী সংসদীয় ককাস গঠিত হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. নাফিসুর রহমান। তিনি তুলে ধরেন কীভাবে এই ককাস আইন প্রণয়ন, নীতি ও বাস্তবায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। সভায় সংসদ সদস্য মোহাম্মদ আকতারুজ্জামান, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, ইঞ্জি. মহবুবা হাকিম, মোছা. নাজমুন নাহার, নুসরত তাবাসসুম জ্যোতি, নিলুফার চৌধুরী মনি, সানসিলা জেব্রিন এবং তাসমিয়া প্রধান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সংস্থা, জাতিসংঘ, এনজিও, আইএনজিও, একাডেমিয়া ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

সাইটসেভার্স-এর কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি আমিনুল এহসান এবং বার্ডোর নির্বাহী পরিচালক মো. সাইদুল হক ককাস গঠন ও সার্বিক সহযোগিতার ক্ষেত্রে তাদের নিজ নিজ সংস্থার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬