বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পোশাক উপহার

০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ PM
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পোশাক উপহার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পোশাক উপহার © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আল-মারকাজুল ইসলাম অন্ধ মাদ্রাসার দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পোশাক উপহার ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ‘মানবতার সেবায় সহমর্মিতার বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বোরহান উদ্দিন ইশরাক বলেন, বাংলাদেশে একটি রাজনৈতিক দল ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। তার দাবি, ধর্মকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের এই প্রবণতা সুস্পষ্ট মুনাফেকি ও ভণ্ডামি।

তিনি বলেন, দেশের মানুষ শান্তি ও সহনশীলতার রাজনীতি। আমরা শান্তি বার্তা দিয়ে যাচ্ছি এবং মানুষের জন্য কাজ করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিংকন, ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক আবির রায়হান, যুগ্ম আহ্বায়ক ইয়ামিন রহমান, ফয়সাল আহমেদ, আব্দুর রহিম রাজ, রাহাত হোসেন, মর্তুজা মাহিন, আহ্বায়ক সদস্য মো. মহিবুল্লাহসহ সংগঠনের আরও নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্যেও বিশেষ দোয়া করেন আল-মারকাজুল ইসলাম অন্ধ মাদ্রাসার দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের হাতে পোশাক উপহার তুলে দেওয়া হয় এবং পরে তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন আয়োজক ও উপস্থিত নেতাকর্মীরা।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬