প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আসামিকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

১৯ আগস্ট ২০২৬, ০৯:৪৬ PM
বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। © সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ বুধবার বিকেলে ওই এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযুক্ত রফিকুল ইসলামের বাড়ি হালুয়াঘাটের একটি এলাকায়।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ আগস্ট দুপুরে ওই কিশোরী বাড়ির পাশের একটি দোকান থেকে বাড়ি ফিরছিল। এ সময় প্রতিবেশী রফিকুল ইসলাম তাকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে ওই কিশোরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে পরিবারের দাবি। পরদিন বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর বাবা হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর থেকে রফিকুল ইসলাম পলাতক রয়েছেন বলে জানা গেছে।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘অভিযুক্ত রফিকুল এর আগেও এমন অপকর্ম করেছে বলে আমরা শুনেছি। তখন প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিল। এবার তিনি একজন প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছেন। দ্রুত তাঁকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

আরেকজন বাসিন্দা বলেন, ‘ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত তাঁকে আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, ‘আমার মেয়ে প্রতিবন্ধী। রফিকুল আমার মেয়ের যে সর্বনাশ করেছে, আমি তার সুষ্ঠু বিচার চাই।’

মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওই কিশোরীর বাবা জানান, আইনি লড়াইয়ের পাশাপাশি তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ বিষয়ে হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পর থেকেই আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাঁকে আইনের আওতায় আনা হবে।’

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9