দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব

৩০ আগস্ট ২০২৬, ০৫:৩৭ PM
সাবেক সেনাপ্রধান এস এম জেনারেল শফিউদ্দিন আহমদ

সাবেক সেনাপ্রধান এস এম জেনারেল শফিউদ্দিন আহমদ © সংগৃহীত

নিয়ম বহির্ভুতভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের পাঠানো নোটিশে বলা হয়েছে, এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ‘বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ’ পেয়েছে দুদক। অভিযোগটি অনুসন্ধানের জন্য পরিচালক আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মিল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে।

নোটিশে বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শফিউদ্দিন আহমেদের বক্তব্য শোনা ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। এ কারণে তাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকেরসুত্রে জানা গেছে, শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছিল গেল বছরের ১৪ ডিসেম্বর।

উল্লেখ্য ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

বিএমইউতে কিডনী প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আরেক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে মেসি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের ‘অযৌক্তিক’ মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহাখালীতে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের যেভাবে কাটবে প্রধানমন্ত্রীর ব্যস্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬