যেভাবে গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর

১৪ জুন ২০২৬, ০৩:১২ PM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:২১ PM
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ © বিবিসি বাংলা

দীর্ঘদিন ধরেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরদারিতে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। অবশেষে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, দুদকের দায়ের করা দুর্নীতির মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের অনুরোধের ভিত্তিতে ইন্টারপোলের সহায়তায় অভিযান চালায় দুবাই পুলিশ। পুলিশের একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, গত ১২ জুন বাংলাদেশে পাঠানো এক চিঠির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করা হয়। তবে তিনি নাম প্রকাশ করতে চাননি।

গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, দুদকের মামলার বিষয়ে ইন্টারপোলের সহযোগিতায় অভিযান চালিয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষ এ বিষয়ে অবহিত হয়েছে।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুদকের মামলার নথি ও আদালতের নির্দেশনার ভিত্তিতে ইন্টারপোলের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় করা হয়। পরে দুবাইয়ে অবস্থান শনাক্ত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: বিএমইউ’র সিন্ডিকেট সদস্য হলেন তিন সংসদ সদস্য

বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলার সূত্র ধরেই এ গ্রেপ্তারি অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে। তবে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া বা তাকে দেশে ফেরানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে একাধিক অনুসন্ধান ও মামলা কার্যক্রম শুরু করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলার ধারাবাহিকতায় আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬