পাবনা পুলিশ লাইনস স্কুল

ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় ওপর

১১ জুন ২০২৬, ০১:৫৭ PM , আপডেট: ১১ জুন ২০২৬, ০১:৫৭ PM
পাবনা পুলিশ লাইনস স্কুল

পাবনা পুলিশ লাইনস স্কুল © টিডিসি

পাবনার পুলিশ লাইনস স্কুলে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে তামজিদ (১০)। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্কুল সূত্রে জানা যায়, টিফিন শেষে ক্লাস শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে। ক্লাস চলা অবস্থায় ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয়তলায় ৪০৩ নম্বর রুমে পঞ্চম শ্রেণির ফ্যানটি হঠাৎ খুলে শিক্ষার্থী তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে আহত হয়। পরে স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ওষুধসহ অভিভাবককে ডেকে এনে বুঝিয়ে দিয়েছি। তার আঘাত খুব গুরুতর নেয়। যেহেতু দুর্ঘটনা সে কারণে তার বাবার কোনো অভিযোগ নেই।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমরা সব সময় স্কুলের বৈদ্যুতিক জিনিসগুলো চেক করি। এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই আবার সব ফ্যান চেক করা হবে এবং ভেঙে যাওয়া ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান স্থাপন করা হবে।’

উল্লেখ্য, পাবনা পুলিশ লাইনস স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় মোট শিক্ষার্থী রয়েছে ১ হাজার ৬০০ জন।

জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, ১১ ঘণ্টা পর বিবৃতি এলো একটি দল থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬