জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি কোয়াবের

১৩ জুন ২০২৬, ১০:৩০ AM
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশের শারীরিক নির্যাতন ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃপক্ষকে নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনে জড়িত প্রত্যেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

আজ রবিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়েছে, গতকাল ১২ জুন রাতে সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামের বাড়িতে ফেরার পথে লালখান বাজারের কাছে পুলিশ তাকে থামায়। শুরু থেকেই পুলিশ বৈরী আচরণ করে এবং তিনি কথা বলার চেষ্টা করলে তার গলা চেপে ধরে। 

আরও পড়ুন: ডিবি পরিচয়ে তুলে নিয়ে ক্রিকেটার নাইম হাসানকে নির্যাতনের অভিযোগ

আরও বলা হয়েছে, বহু দর্শক পুলিশকে তাকে জাতীয় ক্রিকেটার নাঈম হাসান বলে পরিচয় দেওয়া সত্ত্বেও তাকে পাইপ দিয়ে পেটানো হয়। এরপর নাঈমকে খুলশী থানায় নিয়ে যাওয়া হলে সেখানেও তার সঙ্গে আরও দুর্ব্যবহার করা হয়। নাঈম সাহায্যের জন্য ফোন করলেই কেবলই তারা সরে যায়। দেশের যেকোনো নাগরিকের জন্য এমন ঘটনা অগ্রহণযোগ্য।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ইতিমধ্যে নাঈমের সাথে কথা বলেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিনি তাকে জানিয়েছেন যে, দেশের সব ক্রিকেটার তার সাথে আছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬