নোবিপ্রবির শিক্ষক নিয়োগে অনিয়ম, সাবেক উপাচার্য-রেজিস্ট্রারসহ ৫ জনকে দুদকে তলব

১৩ আগস্ট ২০২৬, ১১:২৬ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ১১:৩২ AM
নোবিপ্রবি ও দুদক লোগো

নোবিপ্রবি ও দুদক লোগো © ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ পাঁচজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী বুধবার (১৯ আগস্ট) তাদের দুদকের নোয়াখালী কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন দুদক নোয়াখালীর উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. জাহেদ আলম।

চিঠিতে বলা হয়েছে, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রণীত নিয়োগ নীতিমালা অমান্য করে শিক্ষক নিয়োগের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগ বিষয়ে শিক্ষকবৃন্দের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।

উল্লিখিত অভিযোগ বিষয়ে বক্তব্য প্রদানের লক্ষ্যে শিক্ষকবৃন্দের জাতীয় পরিচয়পত্রসহ তাদের নামের বিপরীতে বর্ণিত তারিখ ও সময়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী'তে উপস্থিত হয়ে নিম্নস্বাক্ষরকারীর নিকট বক্তব্য প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিনীত অনুরোধ করা হলো।’

চিঠিতে আরও বলা হয়, ‘নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে তাদের কোন বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।’

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারসহ শুনানিতে উপস্থিত থাকতে বলা অন্যরা হলেন- নোবিপ্রবির আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. জামসেদুল ইসলাম, সহকারী অধ্যাপক শ্রাবন্তী দত্ত এবং সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬