নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল

১৯ আগস্ট ২০২৬, ০২:২৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০২:২৭ PM
বঙ্গভবনে শপথ নেবেন নব-নির্বাচিত রাষ্ট্রপতি

বঙ্গভবনে শপথ নেবেন নব-নির্বাচিত রাষ্ট্রপতি © ফাইল ছবি

নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামী ২১ আগস্ট (শুক্রবার) শপথ নিতে পারেন। সচিবালয় ও সংসদ সচিবালয়ের সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এদিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতিসহ সংশ্লিষ্ঠরা।

আরও পড়ুন: প্রধান শিক্ষক সংকট, ব্যাহত প্রাথমিকের পাঠদান

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সূত্র জানায়, দেশের ২৩তম রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন।

ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ী ডিগ্রি কলেজে বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬