রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল-অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৬ আগস্ট ২০২৬, ১২:২২ PM
 মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল অলি আহমেদ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল অলি আহমেদ © টিডিসি সম্পাদিত

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসির সভাকক্ষে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় বিএনপি ও ১১-দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

সংসদের সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাই শেষে একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সিইসি। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় মির্জা ফখরুলের নামে জমা দেওয়া অপর মনোনয়নপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

এর আগে রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।

এর আগে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে যাচাই-বাছাই শেষে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এ এম এম নাসির উদ্দিন। এ সময় ১১-দলীয় ঐক্যের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় নিয়ম অনুযায়ী অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হওয়ার মধ্য দিয়ে এখন নির্বাচনে দুজন প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে ভোট দেবেন।

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9