এবার পাল্টা প্রতিক্রিয়া ডা. খালিদুজ্জামানের

মির্জা গালিবের মত সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করেছে

১৩ আগস্ট ২০২৬, ০৯:২৫ PM
ডা. এসএম খালিদুজ্জামান ও ড. মির্জা গালিব

ডা. এসএম খালিদুজ্জামান ও ড. মির্জা গালিব © টিডিসি সম্পাদিত

এবার ড. মির্জা গালিবকে নিয়ে তীর্যক মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা ডা. এসএম খালিদুজ্জামান। মির্জা গালিবকে ‘সুশীল’ আখ্যা দিয়ে আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) মির্জা গালিবের মন্তব্যের পর রাত সাড়ে ৮টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। এতে ডা. খালিদুজ্জামান লিখেছেন, ‘মির্জা গালিবের মতো তথাকথিত প্রথম শ্রেণীর রাজনীতিবিদ আর সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করেছে। ৫ আগস্টের পরে আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে কিছু ফেসবুক পোস্ট ছাড়া আর কোন ভূমিকা আছে তার?’

এর আগে ডা. খালিদুজ্জামানের একটি ফেসবুক পোস্ট ঘিরে উভয়ের এই বাক্যালাপের সূত্রপাত হয়। এদিন দুপুরে ডা. এসএম খালিদুজ্জামানের একটি পোস্ট ভাইরাল হয়। ওই পোস্টে থাকা ফটোকার্ডে এসএম খালিদুজ্জামান, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ এবং বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলামের ছবি রয়েছে। একই সাথে ডা. এসএম খালিদুজ্জামানের একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে।

উদ্ধৃতিতে এসএম খালিদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেই এবার প্রমাণ হবে কোন দল মুক্তিযুদ্ধের পক্ষে আর কোন দল মুক্তিযুদ্ধের বিপক্ষে।’

বিকেলে এক পোস্টে এই মন্তব্যের সমালোচনা করেন ড. মির্জা গালিব। বেলা পৌনে ৩টার দিকে দেওয়া পোস্টটি শেয়ার করে ড. মির্জা গালিব লিখেছেন, ‘এইগুলো তৃতীয় শ্রেণীর সস্তা রাজনীতি..........।’

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬