মন্ত্রিসভার বৈঠকে তিন সিদ্ধান্ত 

১০ আগস্ট ২০২৬, ০৯:০২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৬, ০৯:০৮ PM
মন্ত্রিপরিষদ বিভাগ

মন্ত্রিপরিষদ বিভাগ © সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৬তম বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন লাভ করেছে। সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে প্রণীত ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংক খাতের ঝুঁকি মোকাবিলায় প্রণীত মূল আইনের সংযোজিত ১৮ক ধারার অধীনে শর্ত পরিপালন করে কোনো আবেদন না পাওয়ায় উক্ত ধারাটি বিলুপ্ত করার লক্ষ্যেই এই সংশোধন আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদেশি বিনিয়োগ, পর্যটন, দক্ষতা বৃদ্ধি ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ভিসা পলিসি-২০২৬-এর খসড়া অনুমোদন পেয়েছে। ২০০৬ সালের ভিসা নীতিমালার ৩৩টি ক্যাটাগরির স্থানে নতুন এই নীতিমালায় ৩৪টি ভিসা ক্যাটাগরি নির্ধারণ করে একটি আধুনিক ও সেবামুখী সময়োপযোগী ভিসা ফ্রেমওয়ার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক সনদ ও প্রতিশ্রুতি অনুযায়ী মানবাধিকার রক্ষা ও একটি স্বাধীন কমিশনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। নতুন আইনটিতে কমিশন গঠন ও বাছাই কমিটিতে নারী, বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নৃ-গোষ্ঠী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

পাশাপাশি তদন্ত চলাকালে ভুক্তভোগীর সুরক্ষায় অন্তর্বর্তীকালীন আদেশদানের ক্ষমতা এবং হেফাজতে নির্যাতন ও গুম রোধে ‘জাতিসংঘের নির্যাতন বিরোধী সনদের ঐচ্ছিক প্রটোকল’ (OPCAT) অনুযায়ী একটি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা (NPM) ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে।

সড়কে বেপরোয়া গতি, যশোরে ২৫ দিনে প্রাণ গেল ২০ জনের
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রাথমিকে শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তনের চিন্তা, আসতে পার…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ধরা পড়ল নিয়োগ-ভর্তি বাণিজ্য, কারাগ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬
বারবার দোয়া করেও ভুলের কারণে পূরণ হচ্ছে না মনের আশা, কী বলছ…
  • ৩০ অক্টোবর ২০২৬
আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিত…
  • ৩০ অক্টোবর ২০২৬