পদত্যাগের পর যেসব সুযোগ-সুবিধা পাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২৪ জুলাই ২০২৬, ০৮:২৪ PM
মো. সাহাবুদ্দিন

মো. সাহাবুদ্দিন © সংগৃহীত

রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পদত্যাগ করেন তিনি। তবে পদত্যাগ করলেও তার জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পুরোপুরি শেষ হচ্ছে না। দেশের প্রচলিত আইন অনুযায়ী, দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পরও আজীবন অবসরভাতাসহ বেশ কয়েকটি রাষ্ট্রীয় সুবিধা পাবেন তিনি।

দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, যিনি রাষ্ট্রপতির পূর্ণ মেয়াদ সম্পন্ন করেছেন অথবা অন্তত ছয় মাস দায়িত্ব পালন করেছেন, তিনি আমৃত্যু সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাবেন।

আইন অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন। এছাড়া তার দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক ভাতা দেয়া হবে।

এছাড়া সরকারি অনুষ্ঠানে অংশ নেয়ার ক্ষেত্রে তিনি বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন। আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমার মধ্যে সেই সংযোগের বিল পরিশোধের সুবিধাও পাবেন।

এ ছাড়া একজন মন্ত্রীর সমমানের চিকিৎসাসেবা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে সরকারি সফরের সময় সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুযোগও তার জন্য বহাল থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬