অ্যাটর্নি জেনারেলের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

১২ জুলাই ২০২৬, ০৭:৩৫ AM
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল © সংগৃহীত

অ্যাটর্নি জেনারেলের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা ও অর্থ আদায়ের চেষ্টা করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শনিবার (১১ জুলাই) অ্যাটর্নি জেনারেল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জরুরি সতর্কীকরণ বার্তা পোস্ট করে এই আহ্বান জানান। 

বার্তায় অ্যাটর্নি জেনারেল লেখেন, ‘আমি জানতে পেরেছি, অ্যাটর্নি জেনারেলের নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে কতিপয়/সংঘবদ্ধ চক্র বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধ অর্থ দাবি করছে। ইতোমধ্যে এই চক্র অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একজন নারী সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। 

তিনি বলেন, আমার বেশ ক’জন নারী সহকর্মী টেলিফোনে এ ধরনের প্রতারণার কথা আমাকে জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, প্রতারক চক্র হয়ত আমার কন্ঠও নকল (ক্লোন) করেছে। বিষয়টি খুবই উদ্বেগের। আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করছি। জনসচেতনতার লক্ষ্যে স্ক্রিনশটগুলো সংযুক্ত করা হলো, যাতে কেউ প্রতারিত না হন।’

স্ত্রীর স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাতের অভিযোগ, গ্রেপ্তার স্বা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জেন্টল পার্কে চাকরি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সুপার এল নিনোর তাণ্ডবে ৬ মাসে ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহতের শ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসক সেজে রোগী ভাগানোর সময় নারী আটক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নীল দলের সাবেক সভাপতিকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬