দেশীয় মদে লিটারে ৫০০ টাকা ভ্যাট

১১ জুন ২০২৬, ০৪:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশে উৎপাদিত মদের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বসানোর প্রস্তাব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) নতুন অর্থবছরের (২০২৬-২০২৭) জন্য জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব করেছেন।

এতে বাংলাদেশের কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদিত প্রতি লিটার মদে ৫০০ টাকা করে সুনির্দিষ্ট কর বসবে।

সরকারের এ সিদ্ধান্তের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিলের সংশোধনের কথা বলা হয়েছে।

এর আগে কেরুর উৎপাদিত মদের ওপর কেবল আবগারি শুল্ক ছিল; তাতে ভ্যাট ছিল না। কোম্পানিটি কেবল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দিষ্ট হারে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি দিত। এখন নতুন করে ভ্যাট যুক্ত হওয়ায় দেশি মদ পানে বাড়তি অর্থ গুনতে হবে সেবনকারীদের।

বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির তৈরি দেশীয় মদের ওপর এর আগে কোনো ভ্যাট বা মূল্য সংযোজন কর (VAT) ছিল না। আগে দেশীয় মদের ওপর শুধুমাত্র আবগারি শুল্ক (Excise Duty) প্রযোজ্য ছিল। কেরু অ্যান্ড কোম্পানি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে এই নির্দিষ্ট আবগারি শুল্ক পরিশোধ করত।

ট্যাগ: মদ
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬